ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এই দিনে মেহজাবীনের জীবন পাল্টে গিয়েছিল রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার ৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের উপাচার্য এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত বদলে যাওয়া ক্যাম্পাস বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কলেজ কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

মতলবে এসএসসি গণিত পরীক্ষায় দুই গণিত শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

  • প্রকাশের সময় : May 3, 2026 ইং
মতলবে এসএসসি গণিত পরীক্ষায়  দুই গণিত শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ছবির ক্যাপশন: মতলবে এসএসসি গণিত পরীক্ষায় দুই গণিত শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
ad728

স্টাফ রিপোর্টার:


চলতি বছরের এসএসসি পরীক্ষায় মতলব দক্ষিণ উপজেলার মতলবগঞ্জ  জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের  কেন্দ্রে গণিত বিষয়ের পরীক্ষার  দূই শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। গণিত বিষয়ের ওই দুই শিক্ষক গণিত পরিক্ষার কেন্দ্রে দায়িত্বে থাকায় অভিভাবকসহ সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।


আজ ৩ মে রবিবার গণিত বিষয়ের পরীক্ষা চলাকালীন সময়ে সরেজমিনে দেখা যায় ,সরকারি নিয়ম বহির্ভূতভাবে মতলব জগবন্ধু বিশ্বনাথ ( জেবি) সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক মোঃ কামাল হোসেন ও ইয়াসমিন আক্তর পলি পরিক্ষার কেন্দ্রে দায়িত্ব পালন করছেন । কেন্দ্র পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম । এ সময় তিনি গণিত শিক্ষকদের কেন ডিউটি দেওয়া হয়েছে কেন্দ্র সচিব প্রধান শিক্ষক জাবেদ হোসেনের কাছে জানতে চেয়েছেন ।


এ সময় তিনি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা সমাজসেবা অফিসার টিট্টু চন্দ্র ধরকে মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর চিঠি দিতে নির্দেশ প্রদান করেন । 


এ বিষয়ে বিদ্যালয়ের  প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত )ও কেন্দ্র সচিব মোঃ  জাবেদ হোসেন বলেন, ওই দুই শিক্ষক অফিস ডিউটিতে আছেন ।


নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক বলেন, বিগত বছরের মতো এবারও অনিয়ম ও দুর্নীতি করার জন্য এ দুই শিক্ষক অফিস ডিউটির নাম করে কেন্দ্রে ছিলেন। প্রশাসনকে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।


ভারপ্রাপ্ত কর্মকর্তা টিটু চন্দ্র ধর বলেন , বিষয়টি আমি মাধ্যমিক শিক্ষা অফিসারকে জানিয়েছি এবং লিখিত চিঠি দিয়েছি ।


এ মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইসলাম বলেন, গণিত পরীক্ষার সময় কোন গণিত শিক্ষক কেন্দ্রে থাকার নিয়ম নেই ।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক || জনপদ সংবাদ

কমেন্ট বক্স
রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

ad300