স্টাফ রিপোর্টার:
চলতি বছরের এসএসসি পরীক্ষায় মতলব দক্ষিণ উপজেলার মতলবগঞ্জ জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে গণিত বিষয়ের পরীক্ষার দূই শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। গণিত বিষয়ের ওই দুই শিক্ষক গণিত পরিক্ষার কেন্দ্রে দায়িত্বে থাকায় অভিভাবকসহ সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আজ ৩ মে রবিবার গণিত বিষয়ের পরীক্ষা চলাকালীন সময়ে সরেজমিনে দেখা যায় ,সরকারি নিয়ম বহির্ভূতভাবে মতলব জগবন্ধু বিশ্বনাথ ( জেবি) সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক মোঃ কামাল হোসেন ও ইয়াসমিন আক্তর পলি পরিক্ষার কেন্দ্রে দায়িত্ব পালন করছেন । কেন্দ্র পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম । এ সময় তিনি গণিত শিক্ষকদের কেন ডিউটি দেওয়া হয়েছে কেন্দ্র সচিব প্রধান শিক্ষক জাবেদ হোসেনের কাছে জানতে চেয়েছেন ।
এ সময় তিনি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা সমাজসেবা অফিসার টিট্টু চন্দ্র ধরকে মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর চিঠি দিতে নির্দেশ প্রদান করেন ।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত )ও কেন্দ্র সচিব মোঃ জাবেদ হোসেন বলেন, ওই দুই শিক্ষক অফিস ডিউটিতে আছেন ।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক বলেন, বিগত বছরের মতো এবারও অনিয়ম ও দুর্নীতি করার জন্য এ দুই শিক্ষক অফিস ডিউটির নাম করে কেন্দ্রে ছিলেন। প্রশাসনকে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা টিটু চন্দ্র ধর বলেন , বিষয়টি আমি মাধ্যমিক শিক্ষা অফিসারকে জানিয়েছি এবং লিখিত চিঠি দিয়েছি ।
এ মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইসলাম বলেন, গণিত পরীক্ষার সময় কোন গণিত শিক্ষক কেন্দ্রে থাকার নিয়ম নেই ।
নিউজ ডেস্ক || জনপদ সংবাদ