ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতলব উত্তরে বজ্রপাতের বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ এই দিনে মেহজাবীনের জীবন পাল্টে গিয়েছিল রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার ৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের উপাচার্য এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত বদলে যাওয়া ক্যাম্পাস বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কলেজ কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

মতলব উত্তরে বজ্রপাতের বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ

  • প্রকাশের সময় : May 4, 2026 ইং
মতলব উত্তরে বজ্রপাতের বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ ছবির ক্যাপশন: মতলব উত্তরে বজ্রপাতের বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ
ad728

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:


চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জনসাধারণের মধ্যে বজ্রপাত সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৪ মে) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এতে পথচারী, কৃষকসহ সাধারণ মানুষকে বজ্রপাতের সময় করণীয় ও বর্জনীয় বিষয়ে অবহিত করা হয়।


লিফলেট বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, বজ্রপাত একটি প্রাকৃতিক দুর্যোগ হলেও সচেতনতার মাধ্যমে এর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। বিশেষ করে খোলা মাঠে কাজ করা কৃষক ও শ্রমজীবী মানুষদের সতর্ক থাকতে হবে। বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে অবস্থান এবং কিছুু নিয়ম মেনে চললে প্রাণহানি এড়ানো যায়।তিনি আরও তিনি বলেন, উপজেলা প্রশাসন সবসময় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদুল হক, বিএনপি নেতা খায়রুল হাসান বেনু’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে সাধারণ মানুষ স্বাগত জানিয়ে বলেন, এমন কার্যক্রম তাদের সচেতন হতে সহায়তা করবে এবং দুর্যোগের সময় সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক || জনপদ সংবাদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ